রংপুর-৬ আসনে ৪০ ভোটকেন্দ্রে জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের ৪০টি ভোটকেন্দ্রে ফলাফল জালিয়াতির অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। তিনি ফল পুনর্গণনা ও স্থগিতের দাবিতে লিখিত আবেদন করেছেন এবং সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।


