ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বানারীপাড়ায় জামায়াত-বিএনপি কর্মীসহ ৬ জন আহত
নির্বাচন পরবর্তী সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বানারীপাড়ায় জামায়াত-বিএনপি কর্মীসহ ৬ জন আহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সহিংসতায় বরিশাল-২ আসনের বানারীপাড়ায় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার আহম্মদাবাদ বেতাল গ্রামে খান বাড়ির সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের পরিচয় ও উদ্ধার

এতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হেমায়েত হোসেন, জামায়াত নেতা আক্তার হোসেন ও উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ছাব্বির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মো.খোকন, হাসিব সরদারসহ ৬ জন আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবামেক হাসপাতালে নিয়ে যায়।

পূর্ববর্তী হামলার ঘটনা

এর আগে বিএনপি কর্মীরা বাইশারী বাজার সংলগ্ন বিভাষ ঋষির বাড়িতে গিয়ে তাকে হাতুড়িপেটা করে। এ সময় ডাকচিৎকার দিলে তারা বিভাষ ঋষিকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে সে তাদের হাত থেকে বাচতে ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশি তদন্ত ও সমঝোতা

এ সময় বিভাষ ঋষি পুলিশের সহায়তায় চিকিৎসা নেন। পরে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী তার (বিভাষ ঋষি) বাড়িতে গিয়ে হামলার ঘটনায় সমঝোতা করেন।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাননি বলে তিনি জানান।"

ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী এই সহিংসতা স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে পুলিশ ও স্থানীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।