স্মার্টফোনের স্ক্রিন টাইম বাড়ছে, বাড়ছে চোখের সমস্যা
স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখ শুষ্ক হয়ে যায় এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়।


