বিশ্বকাপ প্রস্তুতিতে মেসির আলাদা অনুশীলন, কানসাসে শুরু আর্জেন্টিনা ক্যাম্প
বিশ্বকাপ প্রস্তুতিতে মেসির আলাদা অনুশীলন, কানসাসে শুরু

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কানসাসে প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দলীয় অনুশীলনের প্রথম দিনেই সবার নজর ছিল অধিনায়ক লিওনেল মেসির দিকে।

মেসির আলাদা অনুশীলন

আকাশী-নীল ও সাদা রঙের বুট পরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন কাতার বিশ্বকাপ জয়ী মেসি। সতীর্থদের সঙ্গে মাঠে নামলেও কিছুক্ষণ পর তিনি দলের মূল অনুশীলন থেকে আলাদা হয়ে যান। মাঠের এক পাশে একজন কোচের তত্ত্বাবধানে একাই শারীরিক অনুশীলন ও বল নিয়ে হালকা সেশন করেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও তার আলাদা অনুশীলনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গ্রুপ ও প্রস্তুতি ম্যাচ

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। লিওনেল স্ক্যালোনির দল বিশ্বকাপ মিশন শুরু করবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে। তার আগে ৭ জুন হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ