বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দল নেতা নিহত
বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মন্ডল গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলা থেকে ফকিরহাট যাওয়ার পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৭ থেকে ৮ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কোপ ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল্লাহ মন্ডলকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ও আহতের পরিচয়

নিহত মো. বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আহত আব্দুল্লাহ মন্ডল বারুইপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও নুর ইসলাম মোড়লের ছেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

ফকিরহাট থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ফকিরহাট হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি নেতার প্রতিক্রিয়া

জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে বারুইপাড়া ইউনিয়নে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষে ১১ জন বিএনপি নেতাকর্মী গুরুতর জখম হয়েছিলেন। তিনি সন্দেহ প্রকাশ করেন যে, এই হামলা পূর্ব পরিকল্পিত কিনা এবং পুলিশ প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।