এনসিপিতে যোগদানের হিড়িক পড়েছে: আখতার হোসেন
এনসিপিতে যোগদানের হিড়িক: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জনগণের রায়ের পক্ষে ও গণভোটের পক্ষে সংসদে ও বাইরে কথা বলায় এনসিপিতে যোগদানের হিড়িক পড়েছে। সোমবার (১ জুন) দুপুরে দলীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা

আখতার হোসেন বলেন, বিএনপি সরকার গঠনের পর তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। যে ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কথা ছিল, সে সংস্কারের এজেন্ডাকে তারা আস্তাকুড়ে নিক্ষেপ করতে চাচ্ছে। তাই বিএনপিকে আর জনগণ নিজের দল মনে করতে পারছে না। অন্যদিকে, এনসিপি জনগণের রায়ের পক্ষে ও গণভোটের পক্ষে কথা বলছে। সংসদের ভেতরে-বাইরে জনগণের পক্ষে কথা বলায় এবং জনগণের পাশে থাকায় বিএনপি, জাতীয় পার্টি ও জামাতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা সারা দেশে তৃণমূল পর্যায় থেকেও দলে দলে এনসিপিতে যোগদান করছেন।

অনুষ্ঠানের অন্যান্য বক্তা

এনসিপি উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা সংগঠক আরমান হোসেন পলাশ, মোসলেম উদ্দিন, এনসিপি বালাপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সমন্বয়কারী জাবেদুল ইসলাম, এনসিপি টেপা মধুপুর ইউনিয়ন শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেক, শফিকুল ইসলাম, ছাত্র শক্তির সংগঠক রাজু আহমেদ প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যোগদানকারীদের বরণ

পরে টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। এছাড়াও জাতীয় পার্টি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আখতার হোসেন যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ