তোফায়েল আহমেদের জানাজায় স্লোগান কেন্দ্র করে হট্টগোল, আটক ৭
তোফায়েল আহমেদের জানাজায় হট্টগোল, আটক ৭

রাজধানীর ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কয়েকজন ব্যক্তি স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

পুলিশের বক্তব্য

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, জানাজা শেষে সেখান থেকে একটি মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সাতজনকে আটক করা হয়।

তোফায়েল আহমেদের মৃত্যু

ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ