বিএসএফের ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
বিএসএফের ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা

যশোরের শার্শা উপজেলার সাদিপুর গ্রামের সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কঠোর নজরদারির কারণে তারা প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শূন্যরেখায় অবস্থান

ওই ১৩ জন বাংলাদেশ ও ভারতের শূন্যরেখায় অবস্থান করছেন। কোনো দেশই তাদের সীমান্তে প্রবেশ করতে দিচ্ছে না। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা গেছে।

পতাকা বৈঠক

ঘটনায় আজ সন্ধ্যায় সাদিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের উপ-অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, ‘গতকাল রাতে বিএসএফ অন্তত ১৩ জনকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে। আমরা তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেব না। আমাদের কঠোর অবস্থানের কথা আমরা পতাকা বৈঠকে জানিয়ে দিয়েছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির বক্তব্য

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান আরও বলেন, ‘আমরা বিএসএফকে বলেছি, তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, তাহলে রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের পাঠালে আমরা গ্রহণ করব। অন্যথায় এভাবে অবৈধভাবে ঠেলে পাঠালে আমরা মেনে নেব না। আমরা অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশের জিরো লাইন ক্রস করতে দেব না।’

ঘটনার বিবরণ

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে কাঁটাতারের গেট খুলে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তাদের বেনাপোল সীমান্তের সাদিপুর সীমান্ত এলাকায় জড়ো করা হয়। বিষয়টি টের পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই অপতৎপরতা প্রতিহত করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ