সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর সঞ্চয়পত্র অবরুদ্ধ আদালতের নির্দেশে
দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন। অভিযোগ, তাঁরা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ে জড়িত।


