ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি নিহত
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান কামাল খারাজি মার্কিন-ইসরাইলি বিমান হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন। তার স্ত্রীও একই হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।


