সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ১২৬ জনের নিয়োগ
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ১২৬ জনের নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের অধীনে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (এসপিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গ্রেডের ২৪ ক্যাটাগরির শূন্যপদে মোট ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ২৮ এপ্রিল ২০২৬ থেকে এবং চলবে ৪ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

পদসমূহের তালিকা

নিচে পদের নাম ও সংখ্যা উল্লেখ করা হলো:

  1. সহকারী ব্যবস্থাপক (জেনারেল) - ০৬টি পদ
  2. সহকারী ব্যবস্থাপক (ভল্ট) - ০১টি পদ
  3. সহকারী ব্যবস্থাপক (উৎপাদন) - ০১টি পদ
  4. সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন) - ০১টি পদ
  5. অফিসার (জেনারেল) - ০৭টি পদ
  6. অফিসার (এক্সামিনেশন) - ০১টি পদ
  7. অফিসার (উৎপাদন) - ০৬টি পদ
  8. উপসহকারী প্রকৌশলী/ সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ) - ০১টি পদ
  9. উপসহকারী প্রকৌশলী (সিভিল) - ০১টি পদ
  10. টেকনিশিয়ান (সিভিল) (পুরুষ) - ০১টি পদ
  11. সহকারী - ০৭টি পদ
  12. প্রোডাকশন চেকার (আইসি) (পুরুষ) - ১৩টি পদ
  13. ইন্টারনাল চেকার (আইসি) (পুরুষ) - ১৩টি পদ
  14. পরীক্ষক - ২৭টি পদ
  15. গাড়ি চালক (পুরুষ) - ০২টি পদ
  16. ফর্ক লিফট অপারেটর (পুরুষ) - ০৫টি পদ
  17. পাচক (পুরুষ) - ০২টি পদ
  18. জুনিয়র কেয়ারটেকার (পিয়ন) - ০২টি পদ
  19. জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার) - ০৩টি পদ
  20. জুনিয়র কেয়ারটেকার (সার্ভিস বয়) - ০২টি পদ
  21. নিরাপত্তা প্রহরী - ১০টি পদ (পুরুষ-০৬, নারী-০৪)
  22. জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন নিয়ন্ত্রণ) (পুরুষ) - ০২টি পদ
  23. জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) (পুরুষ) - ০১টি পদ
  24. জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন) - ১১টি পদ

বয়সসীমা

১ ডিসেম্বর ২০২৫ তারিখে ১ থেকে ৯ নম্বর পদের জন্য আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩২ বছর এবং ১০ থেকে ২৪ নম্বর পদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট erecruitment.hb.org.bd-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে দেখা যাবে।