শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে কেউ বাদ নয়: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্তে রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে পিয়ন পর্যন্ত কেউই বাদ পড়বে না। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।


