হামের প্রাদুর্ভাবে উদ্বিগ্ন ডব্লিউএইচও, ৫৬ জেলায় সংক্রমণ
বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ৫৬ জেলায় ছড়িয়ে পড়া এই সংক্রমণে আক্রান্তদের ৬৯% দুই বছরের কম বয়সী শিশু। টিকাদানে ঘাটতিকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


