চুয়াডাঙ্গায় ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত আরেকজন
চুয়াডাঙ্গায় ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক

চুয়াডাঙ্গায় ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদের দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরুজ আলী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামের আরও এক আরোহী। শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতের পরিচয়

নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা স্বপনের ছেলে। তিনি শহরের বড় বাজারের আলী হোসেন মার্কেটের একটি ইলেকট্রিক দোকানে কর্মরত ছিলেন। আহত হৃদয় একই পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। পথে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও পুলিশি তদন্ত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়েছে। আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ