বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে সাতটি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জুন ২০২৬ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. সহযোগী অধ্যাপক (অ্যাপারেল)
- পদসংখ্যা: ১টি
- বিভাগ: অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৪, বেতন ৫০,০০০-৭১,২০০ টাকা
২. সহকারী অধ্যাপক (কম্পিউটার)
- পদসংখ্যা: ১টি
- বিভাগ: টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগ
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৬, বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৩. প্রভাষক (ফেব্রিক)
- পদসংখ্যা: ২টি
- বিভাগ: ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. প্রভাষক (ওয়েট প্রসেস)
- পদসংখ্যা: ১টি
- বিভাগ: ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা
৫. ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক)
- পদসংখ্যা: ১টি
- বিভাগ: একাডেমিক শাখা, রেজিস্ট্রার দপ্তর
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৫, বেতন ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা
৬. সিকিউরিটি ইন্সপেক্টর
- পদসংখ্যা: ১টি
- বিভাগ: সাধারণ প্রশাসন শাখা, রেজিস্ট্রার দপ্তর
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮’ বরাবর প্রেরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের ফরমেট সংগ্রহ করতে হবে। ১ নম্বর পদের জন্য ৭ সেট এবং ২ থেকে ৬ নম্বর পদগুলোর জন্য ৫ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর স্পষ্টভাবে পদের নাম, বিভাগ/দপ্তর এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয় উল্লেখ করতে হবে।
আবেদন ফি
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘Fees payment => Application fee Job => position Applied for Applicant's Name -> Father's Name Mobile No Amount Payment option’ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: ৭ জুন ২০২৬
- আবেদন শেষ: ১৮ জুন ২০২৬
বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।



