ইউজিসি প্রকল্প পরিচালক নিয়োগ, আবেদন ১৫ জুনের মধ্যে
ইউজিসি প্রকল্প পরিচালক নিয়োগ, আবেদন ১৫ জুনের মধ্যে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি প্রকল্পের জন্য প্রকল্প পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুনের মধ্যে আবেদন করতে হবে।

প্রকল্প ও নিয়োগের বিবরণ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ইউজিসির আওতায় 'ইমপ্রুভিং সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন থ্রু ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (আইসিএসইটিইপি)' নামক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মেয়াদ মার্চ ২০২৩ থেকে জুন ২০২৮ পর্যন্ত। এই প্রকল্পে একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
  • সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২ অথবা গ্রেড-৩-এ কর্মরত এবং কমপক্ষে ১৫ বছরের কর্ম অভিজ্ঞতা।
  • প্রকল্প ব্যবস্থাপনা, মনিটরিং ও মূল্যায়নে (বিশেষত একাডেমিক গবেষণা তহবিল–সংক্রান্ত প্রকল্প) কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা। প্রকল্প পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং চাকরির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে নির্ধারিত ছক পূরণ করে ১৫ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পিডিএফ ফরম্যাটে [email protected] ঠিকানায় ই-মেইলের সংযুক্ত ফাইল হিসেবে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে 'CV for the Position of PD (ICSETEP)' উল্লেখ করতে হবে। আবেদনের এই পর্যায়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতিরিক্ত তথ্য

প্রকল্প-সংশ্লিষ্ট সংক্ষিপ্ত তথ্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও জীবনবৃত্তান্তের নির্ধারিত ছক ইউজিসির ওয়েবসাইট www.ugc.gov.bd-এর 'ডাউনলোড' সেবা বক্সের চাকরি বিজ্ঞপ্তি লিংকে পাওয়া যাবে। প্রার্থীদের যেকোনো ধরনের সরাসরি যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।