সময় গড়ায় তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা মহামানবের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।
আজ সোমবার, ১ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
- ১৫৩৩ - অ্যান বোলেইন ইংল্যান্ডের রাণীর মুকুট গ্রহণ করেন।
- ১৮৭৪ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি।
- ১৯৮০ - বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার টেলিভিশন সংবাদ চ্যানেল সিএনএন এর যাত্রা শুরু।
- ১৯৮১ - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
- ১৯৯০ - জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গর্বাচেভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।
- ২০০১ - নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানী সপরিবারে নিহত।
- ২০০৯ - এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, ২২৮জন যাত্রী এবং কর্মচারীর সকলে নিহত হন।
জন্ম
- ১৮৪২ - সত্যেন্দ্রনাথ ঠাকুর, বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়।
- ১৮৯০ - ফ্রাঙ্ক মরগান, মার্কিন অভিনেতা।
- ১৮৯২ - আমানউল্লাহ খান, তিনি ছিলেন আফগানিস্তানের শাসক।
- ১৯০৬ - কবি ছান্দসিক আবদুল কাদির।
- ১৯১৭ - উইলিয়াম নোল্স, মার্কিন রসায়নবিদ।
- ১৯২৬ - মেরিলিন মনরো, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন।
- ১৯২৯ - নার্গিস দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৩০ - ম্যাট পুর, নিউজিল্যান্ডের ক্রিকেটার।
- ১৯৩০ - মোহাম্মদ আবদুল মমিন, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত।
- ১৯৩৪ - মোহিত চট্টোপাধ্যায়, ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার।
- ১৯৩৪ - এ. টি. এম. আফজাল, বাংলাদেশের ৮ম প্রধান বিচারপতি।
- ১৯৩৫ - মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাব প্রাপ্ত।
- ১৯৩৫ - বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক।
- ১৯৩৭ - মরগান ফ্রিম্যান, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক।
- ১৯৪১ - মো. রুহুল আমিন, বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি।
- ১৯৪৭ - জনাথন প্রাইস, ওয়েলসীয় অভিনেতা ও গায়ক।
- ১৯৫০ - অনুপম হায়াত, বাংলাদেশি লেখক এবং চলচ্চিত্র সমালোচক।
- ১৯৬৩ - কুমার বিশ্বজিৎ, বাংলাদেশি একজন সংগীতশিল্পী।
- ১৯৭৩ - শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশি সাবেক ক্রিকেটার।
- ১৯৭৬ - শাহরিয়ার হোসেন, বাংলাদেশি সাবেক ক্রিকেটার।
- ১৯৮৩ - সালমা খাতুন, বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক।
- ১৯৮৪ - ঈশানী কৌশল্যা, শ্রীলঙ্কান প্রমীলা ক্রিকেটার।
- ১৯৮৫ - দিনেশ কার্তিক, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৯১ - রাজেশ্বরী গায়কওয়াড়, ভারতীয় আন্তর্জাতিক প্রমীলা ক্রিকেটার।
মৃত্যু
- ১৯৩ - ডিডিয়াস জুলিয়াস, রোমান সম্রাট।
- ১৮৪২ - শিক্ষাবিদ ডেভিড হেয়ার।
- ১৮৬৮ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।
- ১৮৯০ - লোকনাথ ব্রহ্মচারী, হিন্দু সিদ্ধপুরুষ।
- ১৯৪৩ - লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
- ১৯৬২ - প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন।
- ১৯৬৮ - হেলেন কেলার, মার্কিন লেখিকা ও রাজনৈতিক কর্মী।
- ১৯৬৯ - তফাজ্জল হোসেন মানিক মিয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
- ১৯৭৮ - উর্দু লেখক চলচ্চিত্রকার খাজা আহমদ আব্বাস।
- ১৯৯৬ - নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ৬ষ্ঠ রাষ্ট্রপতি।
- ১৯৯৮ - ব্রজেন দাস, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু।
- ২০০১ - অ্যালেক্স জেমস, স্কটল্যান্ডীয় ফুটবল খেলোয়াড়।
- ২০০১ - বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব, নেপালের রাজা।
- ২০০২ - হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
- ২০০৮ - লিন ফুলস্টন, অস্ট্রেলীয় প্রমীলা আন্তর্জাতিক ক্রিকেটার।
- ২০১০ - নীলকণ্ঠ সেনগুপ্ত, বাঙালি নট, নাট্যকার ও অভিনেতা।
- ২০২০ - বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খান।


