সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর (ডিএসএস) সম্প্রতি ‘সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের ৫২ ক্যাটাগরির পদে মোট ১৪৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জুন ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদসমূহের বিবরণ
নিচে বিভিন্ন পদ ও পদসংখ্যা উল্লেখ করা হলো:
- প্রধান সহকারী: ১৮টি
- কম্পিউটার অপারেটর: ৪টি
- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ৫টি
- সহকারী শিক্ষক: ৩টি
- ইনস্ট্রাক্টর: ২টি
- ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স: ৩টি
- স্টেরিও টাইপিং মেশিন অপারেটর: ১টি
- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি
- ফিল্ড সুপারভাইজার: ৩০টি
- গ্র্যাজুয়েট টিচার: ১৪টি
- প্রজেকশনিস্ট: ১টি
- ট্রেড ইনস্ট্রাক্টর: ২টি
- কেয়ারটেকার: ১টি
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭৬টি
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭৬টি
- ডাটা এন্ট্রি অপারেটর: ৩৫টি
- হিসাব সহকারী: ৮টি
- হিসাব সহকারী: ১১টি
- স্টোরকিপার: ৪টি
- টেলিফোন অপারেটর: ১টি
- বেঞ্চ সহকারী: ১টি
- নার্স: ৮টি
- কম্পাউন্ডার: ৪৬টি
- গাড়িচালক: ২টি
- সহকারী প্রজেকশনিস্ট: ১টি
- ডার্করুম টেকনিশিয়ান: ১টি
- ওয়াসারম্যান: ১টি
- ডে-কেয়ার অ্যাসিস্ট্যান্ট: ১টি
- কটেজ মাদার: ১টি
- সমাজকর্মী (ইউনিয়ন): ৩১২টি
- সমাজকর্মী (পৌর): ১২টি
- বড় ভাইয়া: ২৫টি
- খালাম্মা: ৩৩টি
- শিক্ষক: ৭টি
- ট্রেড ইনস্ট্রাক্টর: ১৭টি
- ধর্মীয় শিক্ষক: ২টি
- কেয়ারটেকার: ১টি
- কেয়ারটেকার: ১টি
- ফটোকপি অপারেটর: ২টি
- কারিগরি প্রশিক্ষক (উপজেলা): ১৫৭টি
- হেলপার: ২টি
- ফিডার অ্যাটেনডেন্ট: ১টি
- আয়া: ৫টি
- অ্যাটেনডেন্ট: ২টি
- দারোয়ান: ৪টি
- নিরাপত্তাপ্রহরী: ১৫টি
- বাবুর্চি: ২০টি
- সহকারী বাবুর্চি: ২টি
- মালি: ১টি
- পরিচ্ছন্নতাকর্মী: ৪টি
- অফিস সহায়ক: ৪৭৮টি
- বার্তাবাহক: ২টি
আবেদনের শর্ত
চাকরির ধরন পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী)। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। যোগ্যতা, বেতন-গ্রেডসহ আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।



