রমজানে নতুন কর্মঘণ্টা: রাজধানীতে যানজটে ইফতারের আগে পৌঁছানো নিয়ে শঙ্কা
রমজানের প্রথম দিনে সরকারি অফিসের নতুন সময়সূচি কার্যকর হওয়ায় রাজধানীতে যানজট দেখা দিয়েছে। কর্মস্থল থেকে ঘরমুখী মানুষের চাপে শ্যামলী, আসাদগেটসহ বিভিন্ন এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে, ইফতারের আগে গন্তব্যে পৌঁছানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।


