জ্বালানি তেল সরবরাহে জেলা প্রশাসনকে ৯ নির্দেশনা
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে ৯টি নির্দেশনা দিয়েছেন। অনলাইন মতবিনিময়সভায় তিনি জনগণের কষ্ট না বাড়ানো ও দায়িত্ব পালনে সচেতনতার আহ্বান জানান।


