জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যে চার নতুন কূপ খনন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম গাজীপুরের কালীগঞ্জে কামতা গ্যাস ফিল্ডে চারটি নতুন কূপ খননের উদ্বোধন করেছেন। এতে আগামী বছরের জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হবে।


