ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি বিভাগ জানায়, আগামী ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
জ্বালানি বিভাগের নির্দেশনা
জ্বালানি বিভাগ জানায়, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন অর্থাৎ ২১ মে হতে ২ জুন পর্যন্ত সময়ে সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নিয়মিত সময়সূচি ও শিথিলকরণ
প্রসঙ্গত, এমনিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশন বন্ধ থাকে। তবে ঈদকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও সেই বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছে।



