রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়, বিকল্প স্থান নির্ধারিত
রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়, বিকল্প স্থান নির্ধারিত

রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এবারও রাজশাহীর হজরত শাহ মখদুম রূপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ মসজিদে।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত ও প্রস্তুতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ মার্চ অনুষ্ঠিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এই তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাতের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। ঈদের দিন নামাজের আগে মুসল্লিদের সঙ্গে সেখানে শুভেচ্ছা বিনিময় করবেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

উপজেলা পর্যায়ের নির্দেশনা ও অন্যান্য ঈদগাহ

জেলা পর্যায়ের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতর উদ্‌যাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীর অন্য ঈদগাহগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রস্তুতি পরিদর্শন ও কর্মকর্তাদের উপস্থিতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহের ঈদের নামাজ আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার দুপুর ২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) ঈদগাহ পরিদর্শনে যান রাসিক প্রশাসক। এ সময় তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন। এরপর রাসিক প্রশাসক টিকাপাড়া ঈদগাহও পরিদর্শন করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিদর্শনকালে রাজশাহী সিটি করপেরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শাহেদুজ্জামান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।