বইমেলার শেষ শুক্রবারে ঝড়-বৃষ্টি সত্ত্বেও দর্শনার্থীদের উপস্থিতি
অমর একুশে বইমেলার শেষ শুক্রবারে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। কালবৈশাখী ঝড় ও বৃষ্টির মধ্যেও পাঠকরা কেনাকাটা চালিয়ে গেছেন। শিশুপ্রহরের কারণে সকাল থেকেই মেলা প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছিল।


