বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম
বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। এই নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমানে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তাকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম এই দায়িত্ব গ্রহণ করবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে মুহিদুল ইসলামের নিয়োগ নৌপরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে নৌপরিবহন মন্ত্রণালয়ে দক্ষতার সাথে কাজ করে আসছেন। তার নিয়োগের ফলে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ