একেুশে বইমেলায় স্বপন নাথের কবিতার বই ‘মুখোশ ও নির্মুখ’ প্রকাশ
একেুশে বইমেলায় প্রকাশিত হয়েছে স্বপন নাথের কবিতার বই ‘মুখোশ ও নির্মুখ’। বইটি প্রকাশ করেছে অর্ক পাবলিশার্স। প্রচ্ছদ করেছেন নিত্য চন্দ্র বর্মন। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
বই থেকে দুটি কবিতা
ব্যাধ জটায়ুর বিনোদনে
আর কত বলা যায়
হরণ করেছ যত
আর কিছু দিয়েছ ভালোবাসায়?
কাঠি-ঘর কতবার পুড়েছে মনোবাসনায়
সে-তো বঞ্চনাও নয়,
'ইনফেরিওরিটি কমপ্লেক্স':
ব্যাধির বেদনা থেকে ব্যাধ হলে
আরও আরও জ্বালাও—
যত বার লুণ্ঠনে
কামনা জাগে।
আহা! কেবলই ইচ্ছা জাগে
তবে কী শুধু সুর তোলে সর্বনাশি
ওই পণ্ডিতের পাঠশালে,
ইচ্ছের আগুন সুন্দর, ফুটফুটে!
কেউ কোনও শব্দ শোনে না
হাওয়ার দেওয়ালে পাতা ছিল কান
তাড়া খাওয়া বেজির দৌড়—
দূর ধানখেতে নির্জন আগুনের তাপ—
বলেছি;
একটির পর একটি নখ উড়ে যাওয়া
একটির পর একটি হাড় ক্ষয়ে যাওয়া,
শব্দ জমাতে জমাতে
পাখির পাহাড় একদিন ধসে যায়;
জলজোনাকির রাতে চিৎকার করেছি—
শূন্যতার উদ্বাস্তু সমাবেশে নেই আমি;
কে শুনবে, কেউ আগেও শোনেনি—
অবশেষ বতোরের কয়েকটি ধ্বনি।
স্বপন নাথের এই কবিতাগুলোতে মানবিক আবেগ, বঞ্চনা এবং অন্তর্দ্বন্দ্বের গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে। বইটি একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে, যা বাংলা সাহিত্যের প্রেমীদের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন।
