মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা জোটের আহ্বান ইরানের
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বাদ দিয়ে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতি ভূ-রাজনৈতিক বাস্তবতা বদলে দিচ্ছে বলে মনে করছে ইরান।


