নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে কাঠুরিয়া আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার নামের এক কাঠুরিয়া গুরুতর আহত হয়েছেন। তাঁর বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত অংশ উড়ে গেছে। বিস্ফোরণটি শুক্রবার সন্ধ্যায় ঘটে এবং আহতকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।


