বায়োমেট্রিক জটিলতায় বিশেষ পদ্ধতিতে সিম ইস্যুর সিদ্ধান্ত
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে জটিলতায় পড়া গ্রাহকদের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিশেষ পদ্ধতি চালু করেছে। বিদেশে অবস্থান, আঙুলের ছাপের অমিল ও মৃত্যুর পর উত্তরাধিকারসহ তিন ধরনের ক্ষেত্রে নতুন গাইডলাইন প্রণয়ন করা হয়েছে।


