লেবানন যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত নয়: নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি হলেও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। বুধবার লেবাননে ব্যাপক হামলার পর তিনি এই অবস্থান ব্যক্ত করেন, যাতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছে।


