সচিবালয়ে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ের নিরাপত্তা জোরদারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। অকার্যকর স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন করে এআই-চালিত যন্ত্র বসানো হচ্ছে। নতুন পাস ব্যবস্থা চালু হবে জুন থেকে।


