চ্যাটজিপিটি হামলার নির্দেশ দিয়েছে, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা
চ্যাটজিপিটি হামলার নির্দেশ, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গত বছর সংঘটিত এক বন্দুক হামলায় নিহত এক ব্যক্তির স্ত্রী, ওই তাণ্ডব চালানোর পরামর্শ দেয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটকে দায়ী করে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেছেন। রাজ্য কর্তৃপক্ষ প্রকাশ করেছে, চ্যাটজিপিটি হামলাকারীকে ক্যাম্পাসে সর্বাধিক হতাহতের জন্য কোন সময় ও স্থান উপযুক্ত হবে, সেইসাথে কোন ধরনের বন্দুক ও গোলাবারুদ ব্যবহার করতে হবে, সে সম্পর্কে তথ্য দিয়েছিল। এই তথ্য প্রকাশের পরেই মামলাটি করা হয়।

হামলার পরামর্শ ও মামলার বিবরণ

কর্তৃপক্ষ বলছে, হামলাকারীকে এ-ও বলা হয়েছিল যে, হামলায় শিশু সম্পৃক্ত থাকলে তা গণমাধ্যমের আরও বেশি মনোযোগ আকর্ষণ করতে পারে। সোমবার (১১ মে) এক বিবৃতিতে বন্দনা জোশী বলেন, ‘ওপেনএআই জানত এমনটা ঘটবে। আগেও এমনটা ঘটেছে এবং আবারও ঘটা কেবল সময়ের ব্যাপার ছিল।’ বন্দনার স্বামী তিরু ছাব্বা ওই হামলায় নিহত দু’জনের মধ্যে একজন। এ ঘটনায় আরও ছয়জন আহত হন।

আইনি দাবি ও ওপেনএআই-এর প্রতিক্রিয়া

রোববার (১০ মে) ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, ওপেনএআই-এর উচিত ছিল চ্যাটজিপিটি-কে এমন সুরক্ষা ব্যবস্থাসহ তৈরি করা, যাতে কেউ জানতে পারে যে ‘জনসাধারণের আসন্ন ক্ষতির একটি নির্দিষ্ট পরিকল্পনা প্রতিরোধ করার জন্য’ পুলিশের তদন্ত করার প্রয়োজন হতে পারে। তবে ওপেনএআই এই ঘটনাকে একটি ‘ভয়াবহ অপরাধ’ আখ্যা দিয়ে কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছে। সূত্র: এপি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ