জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র পাঁচ লাখ টাকা
জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় পাঁচ লাখ টাকা

জাতীয় পার্টির নির্বাচনী ব্যয়ের হিসাব জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল হিসেবে জাতীয় পার্টির মোট তিন কোটি টাকা ব্যয়ের সুযোগ থাকলেও তারা ব্যয় করেছে তার ৬০ ভাগের এক ভাগ। বুধবার নির্বাচন কমিশনে জমা দেওয়া দলীয় খরচের হিসাবে জাতীয় পার্টি দেখিয়েছে মাত্র পাঁচ লাখ পাঁচ হাজার টাকা ব্যয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ১৯৬ আসনে প্রার্থী দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে সর্বোচ্চ তিন কোটি টাকা ব্যয় করতে পারে। এর বাইরে প্রার্থীরা আসনের ভোটারসংখ্যা অনুযায়ী আলাদা ব্যয় করতে পারেন।

ব্যয়ের খাত

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় পার্টি নির্বাচনী ব্যয়ের বিবরণীতে দলীয় প্রচারণা বাবদ খরচ দেখিয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা। জনসভা বাবদ খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। কর্মীর খরচ বাবদ ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা। সাধারণত সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থীদের অনুদান দিয়ে থাকে, তবে জাতীয় পার্টি এ খাতে কোনো ব্যয় দেখায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তুলনামূলক চিত্র

এর আগে মঙ্গলবার জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছিল, যেখানে তারা সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখিয়েছে। নিজেদের ইতিহাসে সবচেয়ে ভালো ফল করে জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদে বিরোধী দলের আসন নিয়েছে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কালে অধিকাংশ সময় সংসদে বিরোধী দলের আসনে ছিল জাতীয় পার্টি।

ইতিহাসের সবচেয়ে খারাপ ফল

হুসেইন মুহাম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি এবারের নির্বাচনে তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করেছে। ১৯৮৬ সালের পর এই প্রথম সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ না হলেও চাপে পড়ে জাতীয় পার্টি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ