একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। সোমবার (২৯ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে সাদাত মনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রদ্ধা জানানোর সময়সূচি

মুস্তাফা মনোয়ারের মরদেহ হাসপাতাল থেকে ধানমন্ডির ১ নম্বর সড়কে তার বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল পর্যন্ত মরদেহ রাখা হয়। এরপর আবার হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়। সাদাত মনোয়ার সাংবাদিকদের জানান, ধানমন্ডির তাকওয়া মসজিদে গোসল সম্পন্ন করে দুপুর ১২টায় মরদেহ বাসভবনে আনা হয়।

মঙ্গলবারের কর্মসূচি

মঙ্গলবার সকাল ৯টায় সর্বপ্রথম মুস্তাফা মনোয়ারের মরদেহ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে রাখা হবে বলে জানিয়েছেন চিত্রশিল্পী মনিরুজ্জামান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চারুকলা অনুষদে শেষ শ্রদ্ধা

শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাবেন সহকর্মী ও শিক্ষার্থীরা। সবশেষে বিকালে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে বরেণ্য এই শিল্পীকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ