‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক’ জনবল নিয়োগের জন্য একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে মোট ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৪ মে সকাল ১০টায় এবং চলবে ১৩ জুন বিকাল পাঁচটা পর্যন্ত।
পদের বিবরণ
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ৩০০টি। চাকরির ধরন: স্থায়ী পদ। গ্রেড: ১৬। বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
যোগ্যতা ও শর্তাবলী
প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহার সংক্রান্ত যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ‘Standard Aptitude Test’-এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা https://avub.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৩ জুন বিকাল পাঁচটা।



