জ্বালানি সংকটে ব্যক্তিগত গাড়ি কমাতে গণপরিবহণ ব্যবহারের আহ্বান
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহণ ব্যবহার, জ্বালানি সাশ্রয় ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।


