আমিরাতে ১৬ লাখ রোজাদারের বিনামূল্যে ইফতার বিতরণ
পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক দাতব্য সংস্থা বেইত আল খায়ের সোসাইটি ৭০ মিলিয়ন দিরহাম বাজেটের বৃহৎ মানবিক কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে প্রায় ১৬ লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে।


