কয়রায় নদীতে দু’জেলের লাশ উদ্ধার, ঝড়ে ডুবে মৃত্যু
খুলনার কয়রা উপজেলায় আর্পঙ্গাসিয়া নদীতে ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ দু’জেলের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রিভার পুলিশের ডুবুরিরা। তিন জেলে নদীতে মাছ ধরতে গেলে ঝড়ে নৌকাডুবি হয়, একজন নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।


