বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের

রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বকেয়া বেতনসহ একাধিক দাবিতে মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তারা সড়কে অবস্থান নেন। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিকদের ৭ দফা দাবি

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। দাবিগুলো হলো:

  • গত মে মাসের বেতন পরিশোধ
  • ২০২৫ সালের ছুটির টাকা প্রদান
  • ডিসেম্বর ২০২৫ এর এরিয়া বিলের টাকা পরিশোধ
  • নোটিশ পে-বিল পরিশোধ
  • শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাসের (১২০ দিন) বেতন-ভাতা প্রদান
  • সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ
  • প্রাপ্য পরিশোধে কোনো হয়রানি (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি, শারীরিক ও মানসিক অত্যাচার) থেকে বিরত থাকা

শ্রমিকরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি সমাধানে আলোচনা চালিয়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ