সুদানে যুদ্ধে প্রতি মিনিটে তিন শিশুর জন্ম, সেভ দ্য চিলড্রেন সতর্ক
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের গৃহযুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এ সময়ে প্রতি মিনিটে অন্তত তিন শিশু জন্ম নিচ্ছে ভয়াবহ পরিস্থিতিতে। ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ শিশুর জন্ম হয়েছে দেশটিতে।


