বোস্টনে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তৈরি, গিনেস রেকর্ড
বোস্টনে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল, গিনেস রেকর্ড

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে, আর বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা চলছে। ঠিক এমন সময়ে অভিনব এক কাজ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছে ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি।

বিশালাকার ফুটবল তৈরি

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি ৪৭ দশমিক ৯ ফুট ব্যাসের একটি বিশাল ফুটবল তৈরি করেছে। এবারের বিশ্বকাপ ফুটবলের তিন আয়োজক দেশের একটি যুক্তরাষ্ট্র।

ফুটবলটি ইস্ট বোস্টনের পিয়ার্স পার্ক–২–এ স্থাপন করা হয়েছে। ওহাইওভিত্তিক কোম্পানি ব্রিটেন ইনকরপোরেটেড এবং ক্রিয়েটিভ ইনফ্ল্যাটেবলস ফুটবলটি তৈরি করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রদর্শনী ও পুনর্ব্যবহার

ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি জানিয়েছে, বিশাল ফুটবলটি ১৮ জুন পর্যন্ত পিয়ার্স পার্ক–২–এ জনসাধারণের জন্য প্রদর্শিত হবে। ফুটবলটি তৈরিতে ব্যবহৃত উপকরণ পরে পুনর্ব্যবহার করা হবে।

বন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিশাল ফুটবলটি বৃহৎ পরিসরে ফিফা বিশ্বকাপ উদযাপনের প্রতীক। এটি সারা বিশ্ব থেকে আসা দর্শনার্থীদের স্বাগত জানানোর প্রস্তুতির অংশ হিসেবে বোস্টনের মানুষের মধ্যে উৎসাহ ও গর্ব তৈরি করেছে।’

পূর্ববর্তী রেকর্ড

এর আগে সবচেয়ে বড় ফুটবল তৈরির বিশ্ব রেকর্ড ছিল কাতারের দোহায়। ২০১৩ সালে দোহায় স্থাপিত ফুটবলটির ব্যাস ছিল ৩৯ দশমিক ৯৮ ফুট।

মেয়রের প্রতিক্রিয়া

বোস্টনের মেয়র মিশেল উ বলেন, ‘ফিফা বিশ্বকাপের গর্বিত আয়োজক এবং এখন একটি নতুন বিশ্ব রেকর্ডের শহর হিসেবে আমরা নিজেদের মান আরও উঁচুতে তুলব। সেই সব মুহূর্তের প্রতি আমাদের আবেগ বিশ্বকে দেখাব, যা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে।’

তিনি ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি ও সহযোগী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ