সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩৩টি। আগ্রহী প্রার্থীরা ১৮ জুন থেকে আবেদন করতে পারবেন।
পদের তালিকা ও বিবরণ
- অ্যানেসথেটিস্ট: পদসংখ্যা ২, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
- অডিওলজিস্ট: পদসংখ্যা ৩, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
- অকুপেশনাল থেরাপিস্ট: পদসংখ্যা ৪, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
- স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট: পদসংখ্যা ২, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
- নিরাপত্তা কর্মকর্তা: পদসংখ্যা ১, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
- কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ১, গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- ইপিআই টেকনিশিয়ান: পদসংখ্যা ২, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- হিসাবরক্ষক: পদসংখ্যা ৩, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- সহকারী লাইব্রেরিয়ান: পদসংখ্যা ১, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- অফিস সহায়ক: পদসংখ্যা ১৪, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
যোগ্যতা ও আবেদন
বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। তবে নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর। আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৬, বিকাল ৪টা। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।


