ইরান-ওমান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপে যুদ্ধবিরতি আলোচনা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের সমকক্ষ বদর বিন হামাদ আলবুসাইদির সঙ্গে ফোনালাপে চলমান যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ইরানি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


