সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে নিয়োগ

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩৩টি। আবেদনের শুরু ১৮ জুন।

পদের নাম ও বিবরণ

১. অ্যানেসথেটিস্ট

পদসংখ্যা: ২, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।

২. অডিওলজিস্ট

পদসংখ্যা: ৩, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. অকুপেশনাল থেরাপিস্ট

পদসংখ্যা: ৪, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৪. স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট

পদসংখ্যা: ২, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৫. নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ১, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৬. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৭. ইপিআই টেকনিশিয়ান

পদসংখ্যা: ২, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৮. হিসাবরক্ষক

পদসংখ্যা: ৩, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৯. সহকারী লাইব্রেরিয়ান

পদসংখ্যা: ১, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

১০. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৪, গ্রেড ও বেতন স্কেল (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (৫ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর)।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি

  • ১ থেকে ৫ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)
  • ৬ থেকে ৯ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
  • ১০ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ জুন ২০২৬, সকাল ১০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৪ জুলাই ২০২৬, বিকেল ৪টা। বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ