আর্জেন্টিনার ম্যাচে কাঁদলেন কোচ স্কালোনিও, নেপথ্যে কী কারণ?
আর্জেন্টিনার ম্যাচে কাঁদলেন কোচ স্কালোনিও

আর্জেন্টিনার ম্যাচে কাঁদলেন কোচ স্কালোনিও

২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের রাতে শুধু মেসি একা কাঁদেননি। তার কোচ লিওনেল স্কালোনিও চোখের জল ধরে রাখতে পারেননি। ম্যাচের ৭৮তম মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হলে তার জায়গায় আসেন নিকো পাজ। সেই মুহূর্তে ডাগআউটে স্কালোনিকে দেখা যায় চোখ ভেজা অবস্থায়। মেসি মাঠ থেকে নামতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরেন কোচ। ক্যামেরায় ধরা পড়লেও অফিসিয়াল সম্প্রচারে দৃশ্যটি দেখানো হয়নি।

কোচের আবেগপূর্ণ প্রতিক্রিয়া

ম্যাচের পর স্কালোনি মেসির প্রশংসায় বলেন, ‘আমার কাছে কোনো ভাষা নেই। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, চুমু দিয়েছি এবং বলেছি যে তাকে অনেক ভালোবাসি। কারণ এর বাইরে আর কী বলব বুঝতে পারছি না। সে যে গোলগুলো করে তার বাইরেও দলের জন্য সে যা নিয়ে আসে সেটা অসাধারণ। যেদিন সে থাকবে না সেদিন তাকে অনেক মিস করব। এখন যতদিন আছে উপভোগ করো, কারণ এটাই সবচেয়ে জরুরি।’

স্কালোনি এর আগেও প্রকাশ্যে কেঁদেছেন। ফ্লো চ্যানেলে প্রকাশিত ‘দ্য স্কালোনি মেথড’ তথ্যচিত্রেও তার আবেগের প্রমাণ পাওয়া গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেসির আবেগঘন মুহূর্ত

এই রাতে শুধু স্কালোনিই কাঁদেননি, মেসি নিজেও প্রথম গোলের পর কান্নায় ভেঙে পড়েছিলেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘খেলাধুলার সঙ্গে এর কোনো যোগ নেই। কিছু কঠিন দিন পার করেছি। তবে পুরো দলের প্রতি ও আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা সবসময় পাশে থেকে শক্তি জুগিয়েছে।’

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে এই জুটির বন্ধন যে কতটা গভীর, মঙ্গলবার রাতে কানসাস সিটি সেটাই দেখল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ