ইউনিয়ন পরিষদ নির্বাচন জুলাইয়ে শুরু, প্রথম ধাপে ২০৪ ইউপি
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জুলাইয়ে শুরু করতে চায় সরকার। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বেশিরভাগ বরিশাল বিভাগে। দ্বিতীয় ধাপে নির্বাচন হতে পারে বছরের শেষে। দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না, তা সংসদে চূড়ান্ত হবে।
