স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তন, আদ্-দ্বীনে নবজাতক মৃত্যু, সাফে সেমিফাইনালে বাংলাদেশ
স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তন, আদ্-দ্বীনে নবজাতক মৃত্যু

শুক্রবার (২৯ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি

চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টারের ব্যবহার নিষিদ্ধ, ইভিএম ব্যবহার না করা, পোস্টাল ভোটিং ব্যবস্থা বাতিল, প্রার্থীদের জামানত বাড়ানো এবং দলীয় প্রতীকের বদলে নির্দলীয়ভাবে ভোট আয়োজনসহ একগুচ্ছ বড় পরিবর্তন আনতে যাচ্ছে সাংবিধানিক সংস্থাটি।

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, দায় কার?

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে গত বুধবার (২৭ মে) একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ, সিআইডি ও ফায়ার সার্ভিস। এরই মধ্যে হাসপাতালের পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গুরুতর নির্মাণ-ত্রুটি ও ব্যবস্থাপনা সংকটের প্রাথমিক তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির তদন্ত প্রতিবেদন শনিবার (৩০ মে) জমা দেওয়ার কথা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সংগঠন ‘সাদা দল’। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সাততলা থেকে নিচে পড়ে মারা যাওয়া যুবকটির নাম মো. সৌরভ (২৭)। তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আইন বিভাগে পড়াশোনা করতেন। হতাশাগ্রস্ত থেকে তিনি বসন্ধুরা শপিং কমপ্লেক্সের ভেতরে সাততলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

কী, কেন, কীভাবে: যুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে

যুক্তরাষ্ট্র ও ইরান চলমান যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়াতে এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনায় বসতে একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। তবে এটি এখনও চূড়ান্ত নয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারানোর পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা।

আমি সবসময় ডিফরেন্ট ডিফরেন্ট জিনিস ট্রাই করতে চাই: সাবিলা নূর

ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা অর্জনের পর সাবিলা নূর এবার বড়পর্দায়ও নিয়মিত হচ্ছেন। ঢালিউড কিং শাকিব খান–এর বিপরীতে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র রক্সটার। ঈদুল ফিতরেও বড়পর্দায় তার উপস্থিতি ও সাফল্য ছিল চোখে পড়ার মতো। এবার কোরবানির ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন তিনি।