সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন চৌহালী উপজেলার চর সলিমাবাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৯) ও রেহাইপুখুরিয়া গ্রামের মাসুদ জামানের ছেলে মুত্তাকিন হোসেন (২১)। তারা চৌহালী উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
মিছিলের বিবরণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলে মুখে মাস্ক পরা ছাত্রলীগের কর্মীরা মিছিল করছেন। এ সময় তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিভিন্ন স্লোগান দেয়।
পুলিশের বক্তব্য
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, শনিবার বিকালে চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল করে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর তথ্যের ভিত্তিতে সাব্বির ও মুত্তাকিনকে গ্রেফতার করা হয়।



