নরসিংদীতে কিশোরী ধর্ষণ-হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি
নরসিংদীর মাধবদীতে এক কিশোরীর অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


