নবাবগঞ্জে পিংকু হত্যা মামলার রায় ঘোষণা পিছলো, নতুন তারিখ ১৩ মে
ঢাকার নবাবগঞ্জে ব্যবসায়ী গোলাপ হোসেন পিংকুকে পাঁচ টুকরো করে হত্যার মামলায় ২২ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে। বিচারকের অসুস্থতাজনিত ছুটির কারণে নতুন করে আগামী ১৩ মে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে।


